Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report : জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে পড়বে?

Loading... আবহাওয়া
Weather Report : জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে পড়বে?
#News #Breaking News #Weather News #Weather Report #Weather Update #Winter #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সকালে কিছুটা কুয়াশা। একটা ঠান্ডা শীতল বাতাস। বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়া। তবে শীতের আমেজ অনেক বেলা পর্যন্ত বজায় থাকা। এটা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর শোনালো আজকের আবহাওয়ার খবর। মঙ্গলবারের মতো আজ প্রায় একই রকম আবহাওয়া বজায় থাকবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলার তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

{link}

তবে অধিকাংশ জেলায় শীত এখনও জোরসে কামড় বসায়নি। জাঁকিয়ে ঠাণ্ডা কবে থেকে পড়বে? কী বলছে আবহাওয়া দফতর। বিগত কয়েকদিনে বাংলার তাপমাত্রা অনেকখানি কমেছে। ঠাণ্ডাও পড়েছে একথা ঠিক। তবে এখনও অবধি জাঁকিয়ে পড়েনি। মঙ্গলবার যেমন শীত (Winter) কিছুটা কমই অনুভূত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ নভেম্বর অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দক্ষিণের জেলাগুলোতে ঠান্ডা ভালো অনুভূতি হচ্ছে। ইতিমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

{link}


উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সকালের দিকে কুয়াশার দাপট চোখে পড়তে পারে। এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার তাপমাত্রা আবার ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। এই মুহূর্তে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

 

সর্বশেষ আপডেট: