Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Report : মঙ্গলে ভিজবে কোন কোন জেলা ?

Loading... আবহাওয়া
Weather Report : মঙ্গলে ভিজবে কোন কোন জেলা ?
#News #Breaking News #West Bengal #Weather News #Weather Report #Weather Update #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রতিদিন কিছুটা হলেও বৃষ্টি হচ্ছে দুই বঙ্গে। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আরও কয়েকদিন বৃষ্টির বার্তা আছে। মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ মঙ্গলে কোন কোন জেলা ভিজবে? দেখুন আপডেট।

{link}

আবহাওয়া দফতর জানাচ্ছে, হরিয়ানা থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর বাংলাদেশের ওপর এর প্রভাব পড়ছে। আবার উত্তরপ্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা ও অসমে একাধিক ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বৃষ্টি হচ্ছে। এদিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে সরে যাওয়ার বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। আজ মঙ্গলবার বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এরপর বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। সতর্কতা জারি থাকছে এদিনও।

{link}

আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ৫০-৭০ কিমি প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে ইতিমধ্যেই। বুধবারের মধ্যে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেও (North Bengal Weather) বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া মালদহ, কালিম্পং-সহ মোটামুটি সব জেলাতেই ঝড় বৃষ্টির পালা চলতে পারে। বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সর্বশেষ আপডেট: