Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: শহরে শীতের শেষপ্রহর! বেলা বাড়লেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Loading... আবহাওয়া
Weather Update: শহরে শীতের শেষপ্রহর! বেলা বাড়লেই ঊর্ধ্বমুখী তাপমাত্রা
#Weather News #Winter #Weather #Kolkata #Kolkata Weather #Bengali News #Weather Forecast #সংবাদ #শীতকাল #আবহাওয়া খবর #গ্রীষ্মকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকালের দিকে কিছুটা উত্তুরে হাওয়া এখনও আছে। শীতের একদম  শেষ প্রহর। ক্যালেন্ডারে অবশ্য বসন্ত। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। তবে বেলা বাড়লেই তাপমাত্রা বাড়ছে।

{link}

  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতি, শুক্র ও শনিবার তেমন কোনও পরিবর্তন হবে না আবহাওয়ায়। তবে ১ মার্চ, রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আকাশ পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ দুর্বল হচ্ছে। শুক্রবারের মধ্যে তা ঘূর্ণাবর্তে পরিণত হয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে সরে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যা ওড়িশার উপর দিয়ে গেছে।

{link}
উত্তরাখণ্ড ও পশ্চিম অসমের দিকেও ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন সক্রিয়। বৃহস্পতিবার নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনাও রয়েছে। তবে এই সব কিছুর প্রভাব বাংলায় খুব একটা পড়বে না বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 
কলকাতায় (Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ১৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশের কাছাকাছি। ফলে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে।

{link}

  অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) আগামী ২-৩ দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তার পর সেখানেও ২-৩ ডিগ্রি পর্যন্ত পারদ চড়তে পারে। দার্জিলিং ও কালিম্পঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

সর্বশেষ আপডেট: