Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: সময় হলেও শহর থেকে বিদায় নিচ্ছে না শীত! আগামীতে কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather Update: সময় হলেও শহর থেকে বিদায় নিচ্ছে না শীত! আগামীতে কেমন থাকবে আবহাওয়া?
#Weather News #Weather Prediction #Winter News #Winter #South Bengal #North Bengal #Weather Forecast #সংবাদ #আবহাওয়া খবর #দক্ষিণবঙ্গ আবহাওয়া #শীতকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ কয়েকদিন তাপমাত্রা অনেকটা কমে এসেছিলো। আবার তাপমাত্রা বাড়া শুরু করেছে। খুবই মনোরম পরিবেশ। সকালের দিকে কিছুটা  কুয়াশা। হালকা ঠান্ডা। বেলা বাড়বেই তাপমাত্রা বাড়ছে।

{link}

  আবহাওয়া দপ্তর জানাচ্ছে,আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা চড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট। সবমিলিয়ে উত্তুরে হাওয়ার দাপট কমবে এবার। দক্ষিণবঙ্গে কমেছে কুয়াশার দাপট। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা দেখা যাবে। সতর্কতা নেই। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

{link}

  অন্যদিকে উত্তরে সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না আগামী চার-পাঁচ দিনে। আগামী সপ্তাহ থেকে চড়বে পারদ। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। কুয়াশার প্রভাব থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে।

সর্বশেষ আপডেট: