Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: সম্পূর্ণভাবে বিদায় শীতের! শহরের আবহাওয়ায় দাপট বাড়ছে গ্রীষ্মের

Loading... আবহাওয়া
Weather Update: সম্পূর্ণভাবে বিদায় শীতের! শহরের আবহাওয়ায় দাপট বাড়ছে গ্রীষ্মের
#Weather News #Bengali News #Winter #Summer #Summer News #Weather #Weather Forecast #সংবাদ #আবহাওয়া #গ্রীষ্মকাল #আবহাওয়া খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শীত সম্পূর্ণভাবে বিদায় নিল। এনার গরমের পালা। ভোরের দিকে অবশ্য কিছুটা ঠান্ডাভাব থাকে। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায়। 

{link}

  আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে। অর্থাৎ মার্চের শুরু থেকেই শীত শেষ দক্ষিণবঙ্গে। মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় জেলায় বাড়বে সূর্যের তেজ। মাঝে বৃষ্টি হলেও আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় স্বাভাবিকের থেকে উপরে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত আর পারদ পতনের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি সেলসিয়াস উপরে থাকবে।

{link}

  অন্যদিকে উত্তরে এদিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। এবার ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পংয়েও চড়বে পারদ। আগামী সাত দিন সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার প্রভাব রয়েছে। আগামী কয়েকদিনও তা বর্তমান থাকবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও অনেকটা নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপট অধিক থাকবে।

সর্বশেষ আপডেট: