Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আর খুব বেশি সময় নয়! দক্ষিণবঙ্গ থেকে শীঘ্রই বিদায় নেবে শীত

Loading... আবহাওয়া
Weather Update: আর খুব বেশি সময় নয়! দক্ষিণবঙ্গ থেকে শীঘ্রই বিদায় নেবে শীত
#Weather News #West Bengal #Winter #Winter Morning #Kolkata Weather #News Today #Weather Predictions #সংবাদ #আবহাওয়া #শীত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বেশ শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গে। তবে আর বেশিদিন নেই এই অনুভূতি। আবহাওয়া দপ্তর মনে করছে কিছুদিনের মধ্যেই বিদায় নেবে এমন মনোরম পরিবেশ। তাপমাত্রা বাড়তে শুরু করবে। আজ শুক্রবার সকাল থেকে ভালোই শীতের দাপট রয়েছে। তবে এই শীতের মাঝেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। তবে শীত যে এখনই বিদায় নিচ্ছে না তাও স্পষ্ট ভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

{link}

  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (North Bengal Weather) এখন পুরোদমে শীত চলছে। চলতি সপ্তাহের মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল এই মরসুমের শীতলতম দিন। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি কম। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতেও ভালোই পারদ পতন হয়েছে। এই পরিস্থিতি আরও কয়েক দিন চলবে বলেই ইঙ্গিত। আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। তবে স্বস্তির কথা, এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়বে না। এর ফলে রাজ্যে উত্তুরে হাওয়ার দাপট বজায় থাকবে এবং শীতও আপাতত উপভোগ করা যাবে।

{link}

  অন্যদিকে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে (South Bengal Weather) শীতের দাপট অব্যাহত। প্রতিদিনই দার্জিলিঙের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে। ফলে সেখানে থাকা পর্যটকেরা ভালোই শীত উপভোগ করছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার পর্যন্ত আবহাওয়ায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও (North Bengal Weather) শীত যেমন রয়েছে, তেমনই থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা একটু বাড়তে পারে। যদিও তাতে শীত একেবারে চলে যাবে না।

সর্বশেষ আপডেট: