Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: বাতাসে বসন্তের পরশ! আর শীত ফিরে আসার সম্ভাবনা নেই, জানালো আবহাওয়া দফতর

Loading... আবহাওয়া
Weather News: বাতাসে বসন্তের পরশ! আর শীত ফিরে আসার সম্ভাবনা নেই, জানালো আবহাওয়া দফতর
#Weather Update #Bengali News #Winter #Kolkata Weather #West Bengal #Weather Predictions #আবহাওয়া খবর #আজকের আবহাওয়া #বসন্তকাল #শীতকাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা কমলে বাড়লেও আপাতত আর জাঁকিয়ে শীত ফেরার কোনও জোরালো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের সব জেলার তাপমাত্রাই স্বাভাবিক বা তার কিছুটা উপরে থাকবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মূলত পরিষ্কার। সকালের দিকে হালকা কুয়াশা পড়বে সব জেলাতেই। তবে বেলা বাড়তে কুয়াশা কেটে যাবে, পরিষ্কার থাকবে আকাশ। উত্তরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে আগামী সাত দিন জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে।কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া থাকবে। আপাতত হালকা শীত থাকলেও ফেব্রুয়ারীর মাঝামাঝি সময় থেকে তা উধাও হবে পুরোপুরি।

{link}

অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তালিকায় রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। এছাড়াও উত্তরের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।মোটের উপর একইরকম থাকবে। দার্জিলিঙে তুষারপাত বা হালকা বৃষ্টির পাশাপাশি কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।

সর্বশেষ আপডেট: