Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়বে শীঘ্রই

Loading... আবহাওয়া
Weather Update: রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়বে শীঘ্রই
#News #Breaking News #Weather News #Weather Report #Weather Update #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত পড়বে শীঘ্রই। নভেম্বরের শুরুর দিকে তাপমাত্রার পারদ না নামলেও বাতাসে আর্দ্রতা জনিত অস্বস্তির পরিমাণ অনেকটাই কমেছে। হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি থেকে আবহাওয়ার বদল ঘটবে। তাপমাত্রা স্বাভাবিক বা তার চেয়ে নীচেও নামতে পারে।

{link}

কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। পশ্চিমের জেলায় পারা পতন হবে বেশ কিছুটা। ১৫ নভেম্বর থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই কমবে। রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়ার দাপট থাকবে। শীতের আমেজ বিরাজ করবে সেই থেকেই। হাওয়া অফিস জানাচ্ছে, জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা দেখা দিয়েছে। ওই দিন পার্বত্য দুই জেলা এবং উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

{link}

তবে সেই বৃষ্টিকে ছিটেফোটা বৃষ্টি বলা যায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জে বৃষ্টির সম্ভাবনা কম। তবে জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখার সম্ভাবনা থাকবে। সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম।

সর্বশেষ আপডেট: