Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: ধেয়ে আসছে ভারী দুর্যোগ! নিম্নচাপের ভ্রূকুটি!

Loading... আবহাওয়া
Weather Update: ধেয়ে আসছে ভারী দুর্যোগ! নিম্নচাপের ভ্রূকুটি!
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  সোমবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এদিনও অ্যাক্টিভ রয়েছে নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ ধীরে ধীরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছুকুট

নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলার এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি রয়েছে হলুদ সতর্কতা। IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার  দিনভর আকাশ সাধারণত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কোথাও কোথাও এক-দু’দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

 অন্যদিকে IMD-র পূর্বাভাস অনুযায়ী, আজ উত্তরবঙ্গেরও প্রায় সবকটি জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সর্বশেষ আপডেট: