শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার, ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইএমডি জানিয়েছে, আজ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টি হবে হুগলি ও উত্তর ২৪ পরগনায়। এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। ওদিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। আজ সমুদ্র থাকতে পারে উত্তাল। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সব জেলায় আলাদা করে কোনও সতর্কতা নেই। বৃহস্পতিবার, ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। আইএমডি জানিয়েছে, আজ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টি হবে হুগলি ও উত্তর ২৪ পরগনায়। এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। ওদিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। আজ সমুদ্র থাকতে পারে উত্তাল। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সব জেলায় আলাদা করে কোনও সতর্কতা নেই।
অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হবে বেশি। এছাড়া ডুয়ার্স অঞ্চলেও তুলনামূলকভাবে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজ উত্তরবঙ্গবাসীরা অবশ্য়ই ছাতা নিয়েই বাইরে বেরন।
