Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 27/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: মৌসম ভবনের বড় বার্তা! প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গ

Loading... আবহাওয়া
Weather Update: মৌসম ভবনের বড় বার্তা! প্রবল ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে বঙ্গ
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আজ, সোমবার রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। আসলে বেশ কয়েকদিন ধরেই রাজ্যে ঝড়বৃষ্টি টানা ব্যাটিং করছে। কখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কখনও আবার টিপটিপ করে আকাশ থেকে পড়ছে জল। আর এমন পরিস্থিতির মাঝেই পশ্চিমবঙ্গে আবার বর্ষণের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
 এই ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার মতো জেলা। এই সব জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই সব জেলাতেই বৃষ্টিপাতের সঙ্গী হবে ঝোড়ো হাওয়া। কোনও কোনও জায়গায় ঝড়ের গতিবেগ ছুঁয়ে ফেলতে পারে ৪০ থেকে ৫০ কিমি। দক্ষিণবঙ্গে কবে থেকে কমবে দুর্যোগ? এই বিষয়টাও স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে মঙ্গলবারের পর থেকেই বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মোটামুটি সব জেলাতেই। আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ঠিকই। কিন্তু তার জেরে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বরং রাজ্যের রাজধানীতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। 
 অন্যদিকে উত্তরবঙ্গে কী হবে? রাজ্যের উত্তরভাগের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টি হচ্ছে। আর সেই ট্রেন্ড এখনও থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী বৃষ্টি চলবে। ওদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও মঙ্গলবারের পর থেকে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই সমস্ত জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার মতো নীচের দিকের জেলাগুলিতেও। তবে এই সব জেলায় কোনও সতর্কতা জারি নেই।
 

সর্বশেষ আপডেট: