Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 19/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: মিললো ঝলমলে রোদের দেখা, তবু কাটছেনা দুর্যোগের আশঙ্কা!

Loading... আবহাওয়া
Weather Update: মিললো ঝলমলে রোদের দেখা, তবু কাটছেনা দুর্যোগের আশঙ্কা!
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: টানা কয়েকদিন নিম্নচাপের ভ্রুকুটির পর অবশেষে রোদের মুখ দেখছে কলকাতা। দফায় দফায় বৃষ্টির পর নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে। তবে কলকাতায় বর্ষার স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজও দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহরে। 

আজ দক্ষিণবঙ্গের সব জেলার অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। IMD-র পূর্বাভাস বলছে, কলকাতায় আজও আকাশ মূলত মেঘলা থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহর ও সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

অন্যদিকে IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

সর্বশেষ আপডেট: