Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দক্ষিনবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস

Loading... আবহাওয়া
Weather Update: দক্ষিনবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস
#Heavy rainfall #Thunde storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টি #কলকাতা #বংলা খবর #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভবনা। ভোর রাত থেকেই শহরের একাধিক অংশে শুরু হয়েছে বৃষ্টি। আগামী ২৪ ঘণ্টায় শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। 
  IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি।
 অন্যদিকে IMD-র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সর্বশেষ আপডেট: