Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: শক্তিশালী নিম্নচাপের জেরে মঙ্গলবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!

Loading... আবহাওয়া
Weather Update: শক্তিশালী নিম্নচাপের জেরে মঙ্গলবার রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা!
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে এগিয়ে এসেছে শক্তিশালী নিম্নচাপ। যার জেরে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়। এমনকী ভালই ভিজতে পারে কলকাতাও। সেই সঙ্গে ঝড়ের দাপট বাড়তে পারে। 

আবহাওয়া দফতরের শেষ আপডেট অনুযায়ী, সোমবারের মধ্যেই এটি পূর্ব মেদিনীপুর উপকূল অতিক্রম করে যাওয়ার কথা। যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্বাবনা রয়েছে। তবে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। পাশাপাশি সমুদ্র উত্তাল থাকতে পারে। যতদূর খবর, আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব দেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, উত্তর ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও দুই দিন পর থেকেই বৃষ্টির দাপট অনেকটাই কমে যাওয়ার বিস্তর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, আজ একাধিক জেলায় দমকা হাওয়ার দাপট থাকতে পারে। বিশেষত, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

অন্যদিকে উত্তরবঙ্গী কী হবে? এই মুহূর্তে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম রয়েছে। তবে আজ থেকে থেকে আবার উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টি বাড়বে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
 

সর্বশেষ আপডেট: