শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের কোথাও কোথাও অল্প বৃষ্টি শুরু হয়েছে। যদিও সকাল ৭টা নাগাদ পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে। তবে আকাশ এখনও মেঘলাই। দফায় দফায় আজ কলকাতায় বৃষ্টির আশঙ্কা থাকছে।
IMD-র পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরমধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
