Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 21/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দিনভর মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

Loading... আবহাওয়া
Weather Update: দিনভর মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে
#Heavy rainfall #Thunder storm #kolkata weather update #Cloud burst rainfall #আবহাওয়ার খবর #বৃষ্টিপাত

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  এদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।র পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রবিবার (১৯ জুলাই) শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৬ ডিগ্রি কম। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি।
 আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর জেলার এক বা দু'টি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
 

সর্বশেষ আপডেট: