শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই মেঘলা আকাশ। গত সপ্তাহে নাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত ভাবে হলেও কখনও কখনও ভারী বর্ষণে জলমগ্ন হয়েছে শহর ও শহরতলী।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে নতুন এই সপ্তাহেও। এছাড়াও বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী কয়েক দিন উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, দুই বর্ধমানে সোমবার এবং মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার ভারী বৃষ্টি হতে পারে। আপাতত সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা দেওয়া হয়নি। কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। সোমবারও তাপমাত্রা কমবেশি এমনই থাকবে বলে পূর্বাভাস।
অন্যদিকে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।
Weather Report: চলতি সপ্তাহতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি জেলায় জেলায়
Loading...
আবহাওয়া
#Heavy rainfall
#Thunder storm
#kolkata weather update
#Cloud burst rainfall
#আবহাওয়ার খবর
#বৃষ্টিপাত
সর্বশেষ আপডেট:
