Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rain Update: আজও দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা

Loading... আবহাওয়া
Rain Update: আজও দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল কালবৈশাখীর সম্ভাবনা
#Weather #Rain #Rain News #Weather Forecast #Bengali News #বৃষ্টি #কালবৈশাখী ঝড় #ঝড় #ঝড়বৃষ্টি

শুক্রবারের মতো শনিবারও প্রবল কালবৈশাখীর সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।একই ধরনের সতর্কতা জারি হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া জেলায়। এই ৬ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা থাকলেও সেখানে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলির কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

{link}

  আবহাওয়াবিদদের মতে, শনিবারের পর পরিস্থিতি আরও সক্রিয় হতে পারে। মঙ্গলবার নাগাদ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফের ঝড়বৃষ্টি বাড়বে, সঙ্গে থাকবে ৪০-৫০ কিমি বেগের দমকা হাওয়া। সমুদ্রেও পরিস্থিতি উত্তাল, দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার ছুঁতে পারে। তাই উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও দুর্যোগের প্রভাব স্পষ্ট। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি ও ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সর্বশেষ আপডেট: