Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 17/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আজও দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা 

Loading... আবহাওয়া
Weather Update: আজও দক্ষিনবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা 
#Weather Update #West Bengal #Rainfall #আবহাওয়া #বৃষ্টিপাত #সতর্কতা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:  রথের দিন মোটের উপর বাংলার সব জেলাই বৃষ্টি দেখেছে। এমনকী ভিজেছে কলকাতাও। বেশ ভালই বৃষ্টি হয়েছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, এখনই বৃষ্টি থামবে না। 
 

রথের দিনের মতোই আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। ১৭ জুলাই বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে আইএমডি। এছাড়া ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৫০ কিমি। যদিও শুধু এই সব জেলা নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রথের দিন ভালই ভিজেছে কলকাতা। আর শুক্রবারও সেই ট্রেন্ডই বজায় থাকবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এই দিন কলকাতা ও পাশ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আজ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ বাইরে বেরলে হাতে ছাতা থাকা মাস্ট। 

  অন্যদিকে শুক্রবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। তবে ১৯ জুলাইয়ের পর থেকে সেখানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই সময় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সময় উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। এছাড়া ধস নামার আশঙ্কাও রয়েছে। তাই এই সময় যাঁরা উত্তরবঙ্গে যাচ্ছেন, তাঁরা একটু সাবধান থাকুন। সব পরিস্থিতি বিচার করেই ঘোরাফেরা করুন।
 

সর্বশেষ আপডেট: