Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: তীব্র ভ্যাপসা গরম! আজ কি বৃষ্টি হবে ? কি বলছে হাওয়া অফিস

Loading... আবহাওয়া
Weather Update: তীব্র ভ্যাপসা গরম! আজ কি বৃষ্টি হবে ? কি বলছে হাওয়া অফিস
#Weather Update #Weather Report #Extreme Hot Today #আবহাওয়া #গরম #ভ্যাপসা গরম #দক্ষিণবঙ্গ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক:আজ শনিবার, ১৮ জুলাই, দক্ষিণবঙ্গে রয়েছে ভ্যাপসা গরম। সকাল থেকেই অস্বস্তি বাড়ছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজ কি বৃষ্টি হবে? আর সেই উত্তরটা দিয়ে দিয়েছে হাওয়া অফিস। তারা জানিয়েছে, ইতিমধ্যেই শক্তি হারিয়েছে নিম্নচাপ। যার জেরে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। 
বর্তমানে উত্তর ওড়িশা, সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি হারিয়ে ফেলেছে। এটি এখন একটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। আর আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে যাবে। যার ফলে কমবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ। তবে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমে যাবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। মূলত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বেশি বৃষ্টি হতে পারে। তাই এই সব এলাকার মানুষজন অবশ্যই বাইরে বেরলে সঙ্গে রাখুন ছাতা। শনিবার কলকাতায় এবং পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়াতে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে। কিন্তু বাতাসে আর্দ্রতার মাত্রা আজও কিছুটা বেশির দিকে থাকবে। তাই বৃষ্টি না হলে অস্বস্তির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। যদিও ২১ জুলাই, মঙ্গলবার আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। ওই দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে ওই দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। 
 অন্যদিকে শনিবার দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উল্টো ছবি থাকবে উত্তরবঙ্গে। সেখানে শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে। যেই কারণে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও। সোমবারও পরিস্থিতির খুব একটা উন্নতির আশা নেই।
 

সর্বশেষ আপডেট: