Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই – জানালো আবহাওয়া দপ্তর

Loading... আবহাওয়া
Weather Update: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই – জানালো আবহাওয়া দপ্তর
#Weather Update #Light Rain #Rainy Season #West Bengal #আবহাওয়া দপ্তর #সতর্কতা #হালাকা বৃষ্টি #উত্তরবঙ্গ #মেঘলা আকাশ

শেফিল্ড টাইমস ডিজিটাল: দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকছে। বিক্ষিপ্তভাবে সব জেলায় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। 

  আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব অনেকটাই দুর্বল হয়েছে। তবে নিম্নচাপের শক্তি কম হলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এখনই রোদের দেখা মিলবে না। দিনভর কোথাও আংশিক আবার কোথাও সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ফের বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে বলে ইঙ্গিত। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।  রবিবার পর্যন্ত কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

  অন্যদিকে চলতি সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বাড়বে দুর্যোগ। একদিকে নিম্নচাপ অন্যদিকে মৌসুমী অক্ষরেখার সক্রিয় হওয়ায় উত্তরবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপ এবং উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে জলীয় বাষ্প বেড়েছে। পাশাপাশি সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখাও। এই দুই এর যৌথ প্রভাবে বৃহস্পতিবার থেকে কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
 

সর্বশেষ আপডেট: