Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ!জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা

Loading... আবহাওয়া
Weather Update: ঘনীভূত হচ্ছে শক্তিশালী নিম্নচাপ!জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভবনা
#Weather Update #Light Rain #Rainy Season #West Bengal #আবহাওয়া দপ্তর #সতর্কতা #হালাকা বৃষ্টি #উত্তরবঙ্গ #মেঘলা আকাশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। খুব জোর বৃষ্টি না হলেও, সকালের দিকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলেছে শহরের নানা প্রান্তে। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যেই এখন চলছে বর্ষার বৃষ্টি। এরইমধ্যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে।

IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ৫.৮ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতায় বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গ-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।অন্যদিকে, আজ দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এক-দু’টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেখানে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, কলকাতা, হাওড়া ও হুগলিতে এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি রয়েছে হলুদ অ্যালার্ট।

অন্যদিকে IMD-র পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সময়ে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ আপডেট: