শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বুধবার ভোর থেকেই ব্যাপক বৃষ্টিপাতের সাক্ষী কলকাতা। গোটা শহর জুড়েই ব্যাপক বৃষ্টিপাত হল একেবারে ভোর ৫টা থেকেই। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে শহরতলির জেলাতেও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেও অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে এরমধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় এক বা দু'টি স্থানে ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
শুধু বৃষ্টিই নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই এক বা দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। IMD-র দেওয়া পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার সকালের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি বেশি।
অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Weather Update: ভোর রাত থেকেই শহরে বৃষ্টির ভ্রূকুটি!
Loading...
আবহাওয়া
#Heavy rainfall
#Thunder storm
#kolkata weather update
#Cloud burst rainfall
#আবহাওয়ার খবর
#বৃষ্টিপাত
সর্বশেষ আপডেট:
