Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলা গুলি!

Loading... আবহাওয়া
Weather Update: ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের এই জেলা গুলি!
#Weather Update #Light Rain #Rainy Season #West Bengal #আবহাওয়া দপ্তর #সতর্কতা #হালাকা বৃষ্টি #উত্তরবঙ্গ #মেঘলা আকাশ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আজ রাজ্যের রাজধানী শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। ওদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও ভালই বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে অবশ্য ভারী বৃষ্টি হবে না। এই সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রবল।মঙ্গলবার ভোরেই কলকাতার একাংশে বৃষ্টি হয়েছে। তাই সকাল থেকেই ভেজা রয়েছে রাস্তা। যদিও সকাল হতেই কিছু কিছু জায়গায় রোদের দেখা মিলছে। কিন্তু হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, আজ কলকাতার আকাশ মূলত মেঘলা বা আংশিক মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় নামতে পারে বৃষ্টি। বিশেষত, দুপুরের পর থেকে আবহাওয়া বৃষ্টির জন্য অনুকূল হতে পারে। এই সময় বাড়তে পারে বর্ষণ।

 অন্যদিকে বেশ কিছু দিন ধরেই উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। আর আজও সেই ধারা বজায় থাকবে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওদিকে কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট কমবে বলেই মনে করছে হাওয়া অফিস।

সর্বশেষ আপডেট: