Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather: আপাতত আবহাওয়ায় স্বস্তি! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather: আপাতত আবহাওয়ায় স্বস্তি! জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
#weather update #weather #weather forecast #rain #বৃষ্টি #আবহাওয়া #বৃষ্টি খবর #কালবৈশাখী

বেশ সুন্দর শীতল পরিবেশ। দক্ষিণবঙ্গ জুড়ে মৃদু বৃষ্টি শুরু হয়েছে। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমে গেছে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত এই স্বস্তি বজায় থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

   হাওয়া অফিস বলছে, নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ঝড়ও উঠতে পারে। দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সব জেলাই কম-বেশি ভিজবে। আপাতত আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। মঙ্গলবার অধিক ঝড়-বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। কোনো কোনো জেলায় সর্বোচ্চ ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখী ঝড় উঠতে পারে। এরপর বুধবার অধিক দুর্যোগের সম্ভাবনা পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। বৃষ্টির কারণে ৩-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যেতে পারে কোথাও কোথাও। 

  অন্যদিকে আজ সোমবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হালকা মাঝারি বৃষ্টি হবে। সাথে দাপট দেখাতে পারে কালবৈশাখী।

সর্বশেষ আপডেট: