Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Forecast: দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

Loading... আবহাওয়া
Weather Forecast: দক্ষিণবঙ্গে প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
#Weather #Rain #Rain News #Weather Forecast #Bengali News #বৃষ্টি #কালবৈশাখী ঝড় #ঝড় #ঝড়বৃষ্টি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভিজতে পারে উত্তরবঙ্গও। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।কেরলে বর্ষা প্রবেশের এখনও আগাম পূর্বাভাস নেই মৌসম ভবনের। তবে দক্ষিণ বঙ্গোপসাগর ছাড়িয়ে মধ্য বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গোসাগরের কিছু অংশে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তরপ্রদেশ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে। এদিকে, বাংলা ও উত্তর ওড়িশা উপকূলে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের গতিবেগ হতে পারে। 

  মৎস্যজীবীদের আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুক্রবার বিকেলের পর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। ৬০-৭০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দু-এক জায়গায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা। থাকবে বজ্রপাতের আশঙ্কা। শনিবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে ঝড়ের তীব্রতা ও বৃষ্টির পরিমাণ কমবে।

সর্বশেষ আপডেট: