Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 26/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather News: শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস! আজ কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather News: শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পূর্বাভাস! আজ কেমন থাকবে আবহাওয়া?
#weather #update #বৃষ্টির #পূর্বাভাস

শহরজুড়ে ধীরে ধীরে গরম বাড়ছে। সঙ্গে বাড়ছে অস্বস্তিও। সকালের দিকে একটা হাল্কা ঠান্ডা আবহাওয়ার পরশ লক্ষ্যণীয় হচ্ছে। এর মধ্যেই রয়েছে কাল বৈশাখীর বার্তা। তবে, শুক্রবার থেকে আবহাওয়ার বড়সড় বদল হতে চলেছে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। শিলাবৃষ্টিতেও ভিজবে একাধিক জেলা। তার আগে আজ কেমন থাকবে আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট। 

{link}
একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামীকাল থেকে দুর্যোগের পূর্বাভাস থাকলেও আজ আবহাওয়া মোটের উপর ভালোই থাকবে। সেইভাবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতি বদলাবে। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরেই থাকবে। আজ রোদ ঝলমলে আকাশ থাকলেও আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মেঘলা আকাশ এবং ঝড়বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর দাপট দেখা যাবে কলকাতাতেও। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা শুক্রবার থেকে। অধিক দুর্যোগ হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এই সব জেলার কিছু কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুস্ক আবহাওয়া থাকবে। ফলে, আজকে আর সেইভাবে বৃষ্টির জন্য প্রস্তুতি নেওয়ার দরকার নেই। তবে, আগামীকাল থেকে সপ্তাহের শেষ পর্যন্ত আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে চলেছে। 

{link}
অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরেও। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গও ভিজবে বৃষ্টিতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু অংশে দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্যণীয় হতে পারে। শুক্রে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও ভিজতে পারে। ভারী বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস যেমন থাকবে, তেমনই রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। অর্থাৎ, দুই বঙ্গেই চলতি সপ্তাহে দুর্যোগের পরিস্থিতি থাকতে পারে। সেই হিসাবেই প্রস্তুতি নিতে হবে রাজ্যবাসীকে। আপাতত ছাতা সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হতে চলেছে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, গত সপ্তাহেও একইভাবে বৃষ্টিতে ভিজেছিল শহর কলকাতা। আপাতত আবহাওয়া পরিবর্তনশীল অবস্থাতেই থাকতে চলেছে। 

সর্বশেষ আপডেট: