Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: বৃষ্টির বিদায়! গরমে অস্বস্তি বাড়ার পূর্বাভাস

Loading... আবহাওয়া
Weather Update: বৃষ্টির বিদায়! গরমে অস্বস্তি বাড়ার পূর্বাভাস
#weather #weather today #weather news #bengali news #kolkata weather #সংবাদ #আবহাওয়া #কলকাতা আবহাওয়া #বৃষ্টি

গত কয়েকদিন বৃষ্টির কারণে শহরের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্যণীয় হয়েছিল। রীতিমতো ঠাণ্ডাভাব অনুভব করছিলেন সাধারণ মানুষ। কিন্তু, আবহাওয়ায় বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করেছে। সেই বিষয়টির প্রভাবেই এবার আবার ফিরে আসছে গরমের দাপট। মাঝে দিন কয়েক বৃষ্টি হওয়ায় বেশ ঠান্ডা পরে গিয়েছিল। আবার গরম বাড়ার ইঙ্গিত মিলছে। গত কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতেই রোদ আর আর্দ্রতার জোড়া চাপে অস্বস্তি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে, শহরে আবারও ভ্যাপসা গরম অনুভূত হতে চলেছে।

{link}

একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আকাশ মূলত পরিষ্কার থেকে আংশিক মেঘলা অবস্থায় থাকবে। অপরদিকে, গত কয়েকদিনের বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কাটতে শুরু করেছে। ফলে ধীরে ধীরে গরম বাড়বে। আগামী কয়েকদিন সেইভাবে বৃষ্টির কোনও বড় সম্ভাবনা নেই। তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে, যা অস্বস্তি বাড়াবে। আজ কলকাতায় (Kolkata Weather Update) সারাদিন রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, আর রাতের তাপমাত্রা নামবে ২০-২১ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, প্রায় ৯০ থেকে ৯৩ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। বৃষ্টির কোনও বিশেষ সতর্কতা নেই আজ কলকাতায়।

{link}

সব মিলিয়ে বলা যায়, আজ অর্থাৎ সোমবার থেকেই দক্ষিণবঙ্গ (South Bengal Weather) ও কলকাতায় গরমের দাপট ধীরে ধীরে বাড়তে শুরু করছে। বৃষ্টি না থাকায় রোদের তেজ যেমন বাড়ছে, তেমনই আর্দ্রতার কারণে অস্বস্তিও বাড়বে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির কারণে আবহাওয়া যে ঠাণ্ডা ও মনোরম হয়ে উঠেছিল, সেই সুসময় এবার ধীরে ধীরে বিদায় নিচ্ছে। ধীরে ধীরে ভ্যাপসা গরম অনুভূত হবে শহরজুড়ে। যদিও, এখনও সেইভাবে গ্রীষ্মের তীব্র দাবদাহের চাপ অনুভূত হয়নি। তবে প্রস্তুতি নেওয়ার কথাই স্পষ্টভাবেই ইঙ্গিত করছে আবহাওয়া বিভাগ।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather) তুলনামূলকভাবে আলাদা থাকবে। সেখানে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। উত্তরবঙ্গের মানুষ আরও কিছু সময় বৃষ্টির স্বাদ পাবেন। যদিও ভারী বৃষ্টির কোনও বড় সতর্কবার্তা নেই, তবুও আকাশ মাঝে মধ্যে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে উত্তরবঙ্গের আবহাওয়া এই মুহূর্তেও মনোরম। 

সর্বশেষ আপডেট: