Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

Loading... আবহাওয়া
Weather Update: আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
#Weather News #weather forecast #kolkata weather #rain forecast #rain #west bengal rain #bengali news #সংবাদ #আবহাওয়া খবর #বৃষ্টি #বাংলার আবহাওয়া

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স: বর্ষার ইনিংস শুরু হয়েছে। বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলায় জেলায় তাপমাত্রা অনেকটা কমেছে। বৃহস্পতিতেও সেই ধারা বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টি (Rain Forecast) হতে পারে। 

  হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।এদিকে জানা গিয়েছে, শুক্রবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এছাড়া কাশ্মীর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর অবধি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত আছে। এর ফলে জুনের বৃষ্টির ঘাটতি জুলাই মাসে পুষিয়ে যেতে পারে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই উইকেন্ডে দক্ষিনবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকের মতো আগামীকালও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও মোটামুটি একই রকম আবহাওয়া থাকবে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার আবার কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

  অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার থেকে আগামী ৭ তারিখ অবধি উত্তরের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে।

সর্বশেষ আপডেট: