Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 25/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: বৃষ্টির দেখা নেই! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather Update: বৃষ্টির দেখা নেই! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
#weather #weather today #weather news #bengali news #kolkata weather #সংবাদ #আবহাওয়া #কলকাতা আবহাওয়া #বৃষ্টি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃষ্টির দেখা নেই। কালবৈশাখীর বৃষ্টি কয়েকদিন হলেও বর্ষার দেখা নেই। চলতি সপ্তাহ থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। কিছুটা স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও। আজ সোমবার কেমন থাকবে রাজ্যের জেলাগুলির আবহাওয়া? রইল সম্পূর্ণ আপডেট।

   আবহাওয়া অফিস বলছে, ২৬ মে পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তারপর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ভিজবে একাধিক জেলা। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। অর্থাৎ কিছুটা হলেও স্বস্তি ফিরবে। তার আগে এদিনও বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলা। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এরপর বুধবার, ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 

  অন্যদিকে আজও ঝড়-জল উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে। কিছু অংশে অতি ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকালও একই রকম থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে উত্তরের জেলাগুলিতে। বৃষ্টি কমলে বাড়বে তাপমাত্রা।

সর্বশেষ আপডেট: