Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 03/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: বৃষ্টির সময় শেষ! ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

Loading... আবহাওয়া
Weather Update: বৃষ্টির সময় শেষ! ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি
#weather #weather update #rain news #rain update #kolkata rain #সংবাদ #আবহাওয়া খবর #বৃষ্টি খবর #কলকাতা আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির ঝঞ্ঝাট শেষ। এবার গরম বেড়ে চলেছে। ঘরে ঘরে এসি চলা শুরু হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, চলতি সপ্তাহে ৪-৬ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বিশেষত পশ্চিমের জেলাগুলোতে গরম আরও বাড়বে। সবমিলিয়ে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে সকলকে।

 

  কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সব জেলাতেই বাড়ন্ত তাপমাত্রার কারণে দুর্ভোগ বাড়বে। তার সাথে দোসর হবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে তা সাময়িক। কারণ আরও দু’দিন ভ্যাপসা গরমের পর দক্ষিণবঙ্গে শুরু হবে ঝড়-বৃষ্টি। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া বইতে পারে। তার আগে আজ শুক্রবার হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে গরমের ও আদ্রতার কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া কোথাও বৃষ্টি হবে না। আবহাওয়া শুষ্ক থাকবে সর্বত্র।

 

  অন্যদিকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছে। আবহাওয়া আপাতত বেশ মনোরম রয়েছে। আজ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা। পাশাপাশি তাপমাত্রা বাড়বে এবার ধীরে ধীরে।

সর্বশেষ আপডেট: