Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই! আজ কেমন থাকবে আবহাওয়া?

Loading... আবহাওয়া
Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই! আজ কেমন থাকবে আবহাওয়া?
#weather #kolkata weather #weather forecast #bengali news #সংবাদ #আবহাওয়া #আবহাওয়া খবর #বৃষ্টির পূর্বাভাস #আজকের আবহাওয়া

গত বেশ কয়েকদিন ধরে রাজ্যে আবহাওয়ায় নিয়মিতভাবে পরিবর্তন লক্ষ্যণীয় হচ্ছে। ঝড় বৃষ্টির সম্মুখীণ হতে হচ্ছে শহরবাসীকে। সকালের দিকে হালকা মেঘ, কিছুই বৃষ্টি বৃষ্টি ভাব। বেলা বাড়লেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম। যদিও এই উষ্ণতা বেশ আরাম দায়ক। এককথায়, সম্পূর্ণভাবে মনোরম বসন্তের পরিবেশ। গত কয়েকদিন রাজ্যজুড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপট থাকলেও আজ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) আবহাওয়ার চিত্রটা অন্যরকম। অবহাওয়া দফতরের সূত্রে উঠে আসা খবর অনুসারে, আজ বৃষ্টির পূর্বাভাস নেই।

{link}

সকাল থেকেই আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে আকাশে আংশিক মেঘলা ভাব দেখা যাচ্ছে। কোথাও কোথাও রোদ ঝলমল করলেও সেই সঙ্গে গরমের তীব্রতাও বাড়ছে। ফলে কিছুটা হলেও অস্বস্তি কাজ করছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে দিনের বেশিরভাগ সময়ই শুষ্ক নয়, বরং আর্দ্র গরমই অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাইরে বেরোলেই ভ্যাপসা অস্বস্তি টের পাওয়া যাচ্ছে।

{link}

কলকাতায় (Kolkata Weather Update) আজ হালকা মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়ছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও পুরোপুরি মেঘে ঢাকা নয়, মাঝে মাঝেই রোদ বেরোচ্ছে। শহরজুড়ে মিশ্র আবহাওয়া। দিনের মূল সমস্যা হচ্ছে গরমের সঙ্গে আর্দ্রতার যোগফল, যার ফলে ঘাম আর অস্বস্তি দুই-ই বাড়ছে। বৃষ্টি হলেও, শহরবাসীকে কার্যত ভ্যাপসা গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে। 

  অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal Weather) আবহাওয়াতেও আজ বড় কোনও পরিবর্তন লক্ষ্যণীয় হবে না। আকাশে কিছুটা মেঘের উপস্থিতি রয়েছে। তবে, বৃষ্টির সেইভাবে কোনও সম্ভাবনা নেই। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের দিকেই থাকলেও আর্দ্রতার প্রভব রয়েছে উত্তরবঙ্গেও। সামগ্রিকিভাবে আবহাওয়া মনোরম থাকলেও কিছুটা হলেও অস্বস্তি কাজ করছে। 

সর্বশেষ আপডেট: