Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আজ থেকে কমবে বৃষ্টি! তাপমাত্রায় বৃদ্ধির ইঙ্গিত

Loading... আবহাওয়া
Weather Update: আজ থেকে কমবে বৃষ্টি! তাপমাত্রায় বৃদ্ধির ইঙ্গিত
#weather #weather today #weather news #bengali news #kolkata weather #সংবাদ #আবহাওয়া #কলকাতা আবহাওয়া #বৃষ্টি

এবার তাপমাত্রা বাড়া শুরু করবে। গত কয়েকদিন ধরে বাংলা জুড়ে ভালো বৃষ্টি হয়েছে। ফলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমেছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার থেকে বৃষ্টি কমবে ও তাপমাত্রা বাড়বে।

  দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী কয়েকদিনে ৪ থেকে ৬ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সর্বত্র শুক্রবার বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এদিন অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির দাপট কমলে সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ বৃদ্ধি পেতে পারে ফের। আজ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।

   অন্যদিকে উত্তরবঙ্গেও আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বেশ কিছু জায়গায়। উত্তরের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পঙে সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।কালবৈশাখী সম্ভাবনা মালদা, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায়। আগামীকাল থেকে বৃষ্টি কমার সম্ভাবনা।

সর্বশেষ আপডেট: