Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 31/03/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: দিনভর মেঘলা আকাশ! আজও শহরে বৃষ্টির পূর্বাভাস

Loading... আবহাওয়া
Weather Update: দিনভর মেঘলা আকাশ! আজও শহরে বৃষ্টির পূর্বাভাস
#Weather News #weather forecast #kolkata weather #rain forecast #rain #west bengal rain #bengali news #সংবাদ #আবহাওয়া খবর #বৃষ্টি #বাংলার আবহাওয়া

মঙ্গলবার সকাল থেকেই দেখা নেই সূর্যের। মেঘাচ্ছন্ন আকাশ। মাঝে মধ্যেই দেখা মিলছে বৃষ্টির। বেশ ভালো কুয়াশায় ঢাকা মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গে। আজও দুই বঙ্গে বৃষ্টির পূর্বাবাস আছে। ফলে, বৃষ্টির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। 

{link}

মঙ্গলবার সকালেও আকাশের মুখ ভার। সঙ্গে তাপমাত্রাও মোটের উপর ঠিকঠাকই রয়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করছেন, আজও কি বৃষ্টি হতে পারে? বইতে পারে ঝোড়ো হাওয়া? আর সেই উত্তরটাও দিয়ে রেখেছে হাওয়া অফিস। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, আজও ঝড়বৃষ্টি হতে পারে বাংলার একাধিক জেলায়। আজ, অর্থাৎ মঙ্গলবার, ৩১ মার্চ একাধিক জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি বজ্রবিদ্যুতের দাপট থাকতে পারে। যার ফলে তাপমাত্রা কিছুটা নিম্মমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ, মোটামুটি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা রয়েছে। পাশাপাশি ভিজতে পারে কলকাতাও। এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ শিলাবৃষ্টিরও রয়েছে আশঙ্কা। বিশেষত, বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি আজও বইতে পারে ঝোড়ো হাওয়া। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইবার সম্ভাবনা। বুধবার, ১ এপ্রিল। এই দিনও ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতে হালকা বৃষ্টি হতে পারে।

{link}

অন্যদিকে আজ উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। মূলত হালকা বৃষ্টিই হবে। কিছু কিছু জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতি মোটামুটি ৫ এপ্রিল পর্যন্ত চলবে। বিশেষত, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সর্বশেষ আপডেট: