Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

ADD
Date: 25/03/2026 E-Paper

Weather Update: ফের বঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা

Loading... আবহাওয়া
Weather Update: ফের বঙ্গে নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা
#Weather News #Weather Forecast #Kolkata Weather #Bengali News #Weather #Rain #কলকাতা #আবহাওয়া খবর #বৃষ্টি #আবহাওয়া খবর

গত কয়েকদিনে শহরের আবহাওয়ায় ধারাবাহিকভাবে পরিবর্তন লক্ষ্যণীয় হচ্ছে। গরমের অস্বস্তি, মৃদু ঠান্ডা বাতাস থেকে শুরু করে বিক্ষিপ্ত বৃষ্টি, সবকিছুই রয়েছে। সকালের দিকে খুবই মনোরম আবহাওয়া। মনোরম শীতল বাতাস বইতে দেখা যাচ্ছে। তবে, বেলা বাড়লেই ঘাম বাড়তে থাকে। শুরু হয় গরমে অস্বস্তি। ওদিকে গাছে গাছে পলাশ, কৃষ্ণচুঁচুড়া ঢেউ তুলেছে, সঙ্গে কোকিলের ডাক। একদম আদর্শ বাসন্তীক পরিবেশ। রাজ্যের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও, ধীরে ধীরে আবহাওয়ায় যে গরমের দাপট বাড়ছে, সেই বিষয়টি স্পষ্ট।

{link}
একটি সংবাদ সংস্থা বঙ্গোপসাগরে ফের মাথা চাড়া দিচ্ছে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না বলেই জানা গিয়েছে। সর্বত্রই বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। কলকাতায় বৃষ্টি হতে পারে মঙ্গলবার। এ ছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ায়। তবে এই জেলাগুলিতে আলাদা করে আবহাওয়ার কোনও সতর্কতা জারি করা হয়নি। সতর্কতা রয়েছে কেবল চার জেলার জন্য। 

{link}
এমনিতেই কলকাতা ও শহরতলিতে ঠান্ডা কমে গিয়েছে। সকালের দিকে যে শীতের হালকা আমেজ অনুভব করা যাচ্ছিল, তা-ও ধীরে ধীরে উধাও হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি বেশি। সময়ের সঙ্গে আবহাওয়ায় গরমের দাপট আরও বৃদ্ধি পাবে। বর্তমানে নিম্নচাপের প্রভাবেই শহরে ঠান্ডা অনুভূতি কাজ করছে।

{link}
অন্যদিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরের তাপমাত্রায় আগামী সাত দিনে বড়সড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু দিনে রাতের তাপমাত্রা আরও দু ডিগ্রি বাড়তে পারে। তার পরের ছ দিনে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না। আপাতত বঙ্গের আবহাওয়া মনোরম অবস্থাতেই থাকতে চলেছে। 
{ads}

সর্বশেষ আপডেট: