Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 29/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: গরমে পুড়ছে শহর! বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

Loading... আবহাওয়া
Weather Update: গরমে পুড়ছে শহর! বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
#weather #kolkata weather #weather forecast #bengali news #সংবাদ #আবহাওয়া #আবহাওয়া খবর #বৃষ্টির পূর্বাভাস #আজকের আবহাওয়া

রোডে পুড়ছে বাংলা। বিক্ষিপ্ত কাল বৈশাখী হলেই বর্ষার দেখা নেই। আদ্রতা বেড়েই চলেছে। এর মধ্যেই আজ বৃষ্টির পূর্বাভাব দিয়েছে আবহাওয়া দপ্তর।আজ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের আপডেট জানাচ্ছে, বৃহস্পতিবারের মতোই আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

  আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায়। পাশাপাশি এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস। আর শনিবারও মোটামুটি এমনই থাকবে আবহাওয়া। ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব জেলায় মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এহেন বৃষ্টিপাতের জেরেই ধীরে ধীরে কমে যেতে পারে তাপমাত্রা। অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। 

এই বিষয়টাও খোলসা করে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে জানান হয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। পাশাপাশি এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামিকালও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

সর্বশেষ আপডেট: