Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 18/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Weather Update: আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে! ভিজবে উত্তরবঙ্গও

Loading... আবহাওয়া
Weather Update: আজও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে! ভিজবে উত্তরবঙ্গও
#West Bengal Weather #Kolkata Weather #Kolkata Rain #Today Weather #Weather Today #Heavy Rain Bengal #আবহাওয়া #কলকাতার আবহাওয়া #ভারী বৃষ্টিপাত #বাংলা সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল: সোমবারের পরে মঙ্গলবারও চলবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ভিজবে উত্তরবঙ্গও।

  পশ্চিমবঙ্গে তুমুল বৃষ্টির নেপথ্যে রয়েছে একটি নিম্নচাপ। এটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে নিয়েছে। ধীরে ধীরে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে শুরু করেছে। পরে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের দিকে এগিয়ে যাবে বলেই লেটেস্ট আপডেটে জানিয়ে রেখেছে হাওয়া অফিস। আর সেই কারণেই মঙ্গলবার পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস। তবে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। আর সেই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এই সব জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। তাই এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আর বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর মতো জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, আজ দক্ষিণের সব জেলাতেই দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। কলকাতা সহ অধিকাংশ জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে। সোমবার ব্যাপক বৃষ্টি হয়েছে কলকাতায়। একাধিক রাস্তায় জমেছে জল। আর হাওয়া অফিস বলছে, আজও এমন দুর্যোগ সইতে হতে পারে। মঙ্গলবারও ভালই বৃষ্টি হতে পারে কলকাতায়। 

  উত্তরবঙ্গে আজও ব্যাপক বৃষ্টি হবে। তাই হলুদ সর্তকতা জারি রয়েছে বাংলার এই প্রান্তে। অধিকাংশ জেলাই ভিজবে। আর এভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বিশেষত, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মতো জেলার একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

সর্বশেষ আপডেট: