মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Smit Macchar:'মাঝআকাশে বাঁচিয়েছেন শতাধিক প্রাণ' এবার আমিরশাহীর ‘পদ্মবিভূষণ’ লাভ স্মিতের!

প্রকাশিত:

মূল বিষয়

প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন Smit Macchar তবু নিজের শেষ চেষ্টা করে তিনি খুলে দিয়েছিলেন বিমানের দরজা। বাঁচিয়েছিলেন শতাধিক প্রাণ। ভারতীয় পাইলটের অসামান্য বীরত্বের কাহিনি আজ সকলেরই জানা।

‘পদ্মবিভূষণ’
‘পদ্মবিভূষণ’
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে তখন উড়ছে বিমান। আচমকাই ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন স্মিত মচ্ছর। তবু নিজের শেষ চেষ্টা করে তিনি খুলে দিয়েছিলেন বিমানের দরজা। বাঁচিয়েছিলেন শতাধিক প্রাণ। ভারতীয় পাইলটের অসামান্য বীরত্বের কাহিনি আজ সকলেরই জানা। এবার সেই সাহসিকতার জন্য পুরস্কার পেলেন ভারতীয় পাইলট। সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দেওয়া হল তাঁর হাতে। গত ৩০ অক্টোবর মাঝআকাশে যে বীরত্বের নিদর্শন রেখেছিলেন মচ্ছর, তারপর একাধিক দেশ তাঁকে সম্মান দেওয়ার ঘোষণা করেছিল। তবে গুরুতর আহত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন Smit Macchar। সূত্রের খবর, পরপর আঘাতের জেরে স্মিতের মাথার খুলির একাংশ ভেঙে বিপজ্জনকভাবে মস্তিষ্কের ভিতরে ঢুকে গিয়েছিল।

আরব আমিরশাহীতে নিয়ে যাওয়ার আগেই সৌদি আরবে তড়িঘড়ি অস্ত্রোপচারে মাথার খুলি পুনর্গঠন করেন চিকিৎসকরা। এরপরেও ঝুঁকির মধ্যে ছিলেন স্মিত। তবে আপাতত তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই। বুধবার মচ্ছরের হাতে তুলে দেওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড। ফ্লাইদুবাইয়ের ওই বিমানে থাকা আরও দুই পাইলটকেও এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই সম্মান তুলে দিয়েছেন দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী। উল্লেখ্য, এর আগে মচ্ছরকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হামদান।

প্রতিবেদক

Ankita Jana