মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Suvendu Adhikari: কলকাতায় ফিরেই এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী?

প্রকাশিত:

মূল বিষয়

আসল কথা হলো, একটু ঘুরিয়ে মুখ্যমন্ত্রী Encounter-কে সমর্থন করলেন। সমর্থন করলেন পুলিশকে - তাতে সংবিধান রক্ষিত না হোক। বারুইপুরের পর গাইঘাটায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ-খুনে অভিযুক্তের। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে চর্চায় সেই ঘটনা। আর এদিন দুপুরেই একইভাবে এনকাউন্টারে (Encounter) মৃত্যু হয়েছে।

শুভেন্দু
শুভেন্দু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আসল কথা হলো, একটু ঘুরিয়ে মুখ্যমন্ত্রী Encounter-কে সমর্থন করলেন। সমর্থন করলেন পুলিশকে - তাতে সংবিধান রক্ষিত না হোক। বারুইপুরের পর গাইঘাটায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ধর্ষণ-খুনে অভিযুক্তের। মঙ্গলবার সকাল থেকেই রাজ্য জুড়ে চর্চায় সেই ঘটনা। আর এদিন দুপুরেই একইভাবে এনকাউন্টারে (Encounter) মৃত্যু হয়েছে ধুলিয়ানে খুনে অভিযুক্ত এক যুবকের। একইদিনে জোড়া এনকাউন্টারের পর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দুটি বিষয়ে ছাড় দেওয়া আছে পুলিশকে।এনকাউন্টার সম্পর্কে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেন, “এনকাউন্টারের কারণটা পুলিশ বলে দিয়েছে। আমার মন্তব্য করা ঠিক নয়।” বিজেপি কর্মী খুনে অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপি কর্মীটা কোনও বিষয় নয়। কেউ আইন হাতে তুলে নিলে, পুলিশ তো দাঁড়িয়ে দেখতে পারে না।”

  আর ধর্ষণে অভিযুক্তের এনকাউন্টার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশকে দুটো বিষয়ে কমপ্লিটলি ছাড় দেওয়া আছে। নেশা মুক্তি আর মহিলাদের উপর অত্যাচারের ক্ষেত্রে পুলিশ তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেবে। সে ক্ষেত্রে পুলিশমন্ত্রী তাঁদের পাশে দাঁড়াবে। বিধানসভায় দাঁড়িয়ে আমি ছাড় দিয়েছি। পুলিশবন্ধুরা অসুবিধায় পড়লে আমি ঢাল হিসেবে দাঁড়াব।” এরাজ্য থেকে গুণ্ডাদের আইনি পথে সরানো হবে বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সকাল থেকে শিরোনামে ছিল গাইঘাটা এনকাউন্টার। ১২ ঘণ্টার মধ্যেই আরও একটি এনকাউন্টারের ঘটনা ঘটে ধুলিয়ানে। এদিন সকাল থেকে দিল্লিতে দফায় দফায় বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন তিনি। পরে সন্ধ্যায় কলকাতায় ফিরে সেই প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রতিবেদক

Ankita Jana