মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

DA Increase: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়লো ৩ শতাংশ ডি এ!

প্রকাশিত:

মূল বিষয়

আবার কেন্দ্র ও রাজ্যের DA র ফারাক বাড়ছে।দীর্ঘ আন্দোলন করে, আইন আদালতে ছুটে শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের DA কিছুটা বেড়েছে। এবার কেন্দ্রীয় সরকার(Central Government) তাদের কর্মীদের আরও ৩ শতাংশ DA বৃদ্ধি করলো। ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা. এই ঘোষণায় উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী।

ডি এ 
ডি এ 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার কেন্দ্র ও রাজ্যের DA র ফারাক বাড়ছে। দীর্ঘ আন্দোলন করে, আইন আদালতে ছুটে শেষ পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের DA কিছুটা বেড়েছে। এবার কেন্দ্রীয় সরকার(Central Government) তাদের কর্মীদের আরও ৩ শতাংশ DA বৃদ্ধি করলো। ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা হল বুধবার। এই ঘোষণায় উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও পেনশনভোগী। সাধারণত প্রতি বছর দুবার করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে সরকার। কর্মীদের বেসিক পে-র উপর নির্দিষ্ট শতাংশের ডিএ দেওয়া হয়। বাজারে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কর্মীদের বেতন ও পেনশন বাড়ানোর জন্য ডিএ বাড়ানো হয়। ৩ শতাংশ ডিএ বাড়িয়ে ৬০ থেকে ৬৩ শতাংশ করা হল মহার্ঘ ভাতা। এর ফলে সরকারের খরচ বাড়তে চলেছে ১০,০১৬ টাকা।

এর আগে ২০২৬-এর এপ্রিলে ২ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। গত জানুয়ারি মাস থেকে সেই ডিএ কার্যকর হয়। এবার যে ঘোষণা হল, তা গত জুলাই মাস থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।এ রাজ্যে বিজেপি সরকার প্রথম বাজেটে সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিল রাজ্য। ২০ শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ফলে ১৮ শতাংশ থেকে বেড়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দাঁড়িয়েছে ৩৮ শতাংশে। সেইসময় কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেতেন। এবার আরও ২ শতাংশ ফারাক বেড়ে গেল।

প্রতিবেদক

Ankita Jana