মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
আন্তর্জাতিক

Donald Tramp: এবার বড়সড় যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের!

প্রকাশিত:

মূল বিষয়

 আবার যুদ্ধ। যুদ্ধপ্ৰিয় Tramp যেন যুদ্ধ ছাড়া বাঁচতেই পারেন না। ইরানের কাছে বহু ধাক্কা খাওয়ার পরে এবার আবার ইরান আক্রমনের পরিকল্পনা। সঙ্গে রাশিয়া সহ ২৪টা দেশে দেশের নাগরিকদের সফরে নিষেধাজ্ঞা জারি করেছেন। সতর্কতা জারি করে তালিকা তুলে ধরে বলা হয়েছে, এই দেশগুলিতে সফর এড়িয়ে চলুন।

ট্রাম্প 
ট্রাম্প 
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার যুদ্ধ। যুদ্ধপ্ৰিয় Tramp যেন যুদ্ধ ছাড়া বাঁচতেই পারেন না। ইরানের কাছে বহু ধাক্কা খাওয়ার পরে এবার আবার ইরান আক্রমনের পরিকল্পনা। সঙ্গে রাশিয়া সহ ২৪টা দেশে দেশের নাগরিকদের সফরে নিষেধাজ্ঞা জারি করেছেন। সতর্কতা জারি করে তালিকা তুলে ধরে বলা হয়েছে, এই দেশগুলিতে সফর এড়িয়ে চলুন। আমেরিকার তরফে ভ্রমণে নিষেধাজ্ঞার তালিকায় যে ২৪টি দেশের নাম রয়েছে সেখানে বেশিরভাগ দেশেই জারি হয়েছে লেভেল-৪ সতর্কতা। যার অর্থ এই দেশগুলিতে গেলে নাগরিকরা সন্ত্রাসবাদ বা প্রাণহানির মুখে পড়তে পারেন। এই তালিকায় রয়েছে ইরান, ইরাক, লেবানন, সিরিয়া ও ইয়েমেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যের সবকটি অশান্ত দেশ এড়িয়ে চলার বার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে আবার ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ চলছে আমেরিকার। এছাড়া ২০২৫-এর এপ্রিল মাস থেকেই সফরে নিষেধাজ্ঞা জারি রয়েছে বেলারুশ, উত্তর কোরিয়া ও রাশিয়ায়। এর সঙ্গেই যে দেশগুলি যুক্ত হয়েছে তা হল, আফগানিস্তান, বুরকিনা ফাসো, মায়ানমার। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, চাদ, ডিআর কঙ্গো, গাজা, হাইতি, লিবিয়া, মালি, নাইজার, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, উগান্ডা এবং ইউক্রেন।

কোন দেশে কী কী ঝুঁকি রয়েছে সেটাও নাগরিকদের কাছে স্পষ্ট করেছে হোয়াইট হাউস। যেমন, ২৩ অক্টোবর ইরানের ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, অস্থিরতা, অপহরণ বা পণবন্দি, সন্ত্রাসবাদ, অন্যায়ভাবে আটক এবং অন্যান্য ঝুঁকি রয়েছে দেশটিতে। রাশিয়ার ক্ষেত্রে সতর্ক করে বলা হয়েছে, অস্থিরতা, সন্ত্রাসবাদ, অন্যায়ভাবে আটক এবং অন্যান্য ঝুঁকি রয়েছে দেশটিতে। ইয়েমেনের ক্ষেত্রে অস্থিরতা, অপরাধ, স্বাস্থ্য, অপহরণ বা পণবন্দি করা এবং সন্ত্রাসবাদের ঝুঁকি রয়েছে দেশে।

প্রতিবেদক

Ankita Jana