মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
পুজো পার্বন

Dhanteras 2026: এই বছর ধনতেরাসে কেনাকাটার আদর্শ সময় কখন?

প্রকাশিত:

মূল বিষয়

ধনতেরাস (Dhanteras) মানেই তো বাঙালির কাছেও এখন কেনাকাটার এক বড় উৎসব। তবে অনেকেই ঠিক বুঝতে পারেন না বাজারে যাওয়ার সঠিক সময় কোনটা। সকালে, দুপুরে নাকি সন্ধ্যায়? এই নিয়ে একটা ধোঁয়াশা অনেকের মনেই থেকে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সঠিক ক্ষণে সোনা, রুপো বা সাধারণ বাসনপত্র কিনলে সংসারে অভাব দূর হয়।

ধনতেরাস
ধনতেরাস
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ধনতেরাস (Dhanteras) মানেই তো বাঙালির কাছেও এখন কেনাকাটার এক বড় উৎসব। তবে অনেকেই ঠিক বুঝতে পারেন না বাজারে যাওয়ার সঠিক সময় কোনটা। সকালে, দুপুরে নাকি সন্ধ্যায়? এই নিয়ে একটা ধোঁয়াশা অনেকের মনেই থেকে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সঠিক ক্ষণে সোনা, রুপো বা সাধারণ বাসনপত্র কিনলে সংসারে অভাব দূর হয়। বয়ে আসে সুখ ও সমৃদ্ধি। জেনে নিন এ বছরের ধনতেরাসে কেনাকাটা করার জন্য সেরা মুহূর্তগুলি ঠিক কখন কখন পড়েছে। পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ধনতেরাস উৎসব পালিত হবে ৬ নভেম্বর, শুক্রবার। এই বিশেষ দিনটি ধনত্রয়োদশী নামেও পরিচিত। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, এই দিনটিতেই দেবী লক্ষ্মী, ধনকুবের এবং ভগবান ধন্বন্তরির আরাধনা করা হয়। যুগ যুগ ধরে একটা কথা প্রচলিত আছে যে, ধনতেরাসের দিন নতুন কিছু কিনে ঘরে আনলে দেব-দেবীদের আশীর্বাদ চিরকাল পরিবারের সঙ্গে থাকে। 

  সকাল, দুপুর এবং সন্ধ্যা, এই তিনটি প্রহরেই কেনাকাটা করার জন্য পঞ্জিকায় আলাদা আলাদা শুভ মুহূর্ত বলা হয়েছে। আপনি আপনার কাজের ফাঁকে যে কোনও একটি সুবিধাজনক সময় বেছে নিতে পারেন। সকাল ৮টা ১৬ মিনিট থেকে ৯টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে চৌঘড়িয়া মুহূর্ত। যদি দিনের শুরুতেই ভিড় এড়িয়ে কেনাকাটা সেরে ফেলতে চান, তবে এই সময়টা আপনার জন্য একদম পারফেক্ট। সকালে যদি ব্যস্ততার জন্য সময় না পান, তবে দুপুরেও সুযোগ রয়েছে। বেলা ১১টা ৪৮ মিনিট থেকে দুপুর ১২টা ৫৬ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ে বাজার করাও দারুণ শুভ বলে মানা হয়।জ্যোতিষীদের মতে, সারাদিনের মধ্যে সন্ধ্যার প্রহরটিই কেনাকাটা এবং পুজো, উভয় কাজের জন্যই শ্রেষ্ঠ। সন্ধ্যা ৬টা ২ মিনিট থেকে রাত ৭টা ৫৮ মিনিট পর্যন্ত প্রদোষ ও বৃষভ কাল চলবে। বিশ্বাস করা হয়, এই নির্দিষ্ট সময়ে কেনাকাটা করলে তার ফল মেলে সবচেয়ে বেশি।

প্রতিবেদক

Ankita Jana