অঙ্কিতা জানা: "যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা,
নমস্তসই নমস্তসই নমস্তসই নমঃ নমঃ"
যে সমাজ দেবীকে মহাশক্তি রূপে পূজা করে, সেই সমাজেই আজ একজন নারীর নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে। তারা আজ বড্ড অসহায়, বুঝে উঠতে পারছে না কোনটা ঠিক। লোক দেখানো আদিখ্যেতা নাকি, আজও অন্ধকারে নারী দেহ শুধুই ভোগ্যপণ্যের অংশ।
একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে সাম্প্রতিককালে রাজধানীর মত শহরে গত এক মাসে ঘটে যাওয়া ঘটনাগুলি সমাজকে আবারও অন্ধকারের কালো চাদরে মুড়ে দিয়েছে। স্বাধীনতার প্রায় ৮০ বছরে দাঁড়িয়েও যে ভারত মহাকাশে নারীদের পাঠানোর স্বপ্ন দেখছে সেই ভারতেই আজও বহু নারীর জীবন প্রশ্নচিহ্নের মুখে। দিল্লিতে ঘটে যাওয়া ১৩টি নারী নির্যাতন ও ধর্ষণ কাণ্ডে উত্তাল গোটা দেশ। যেখানে ধর্ষকরা বয়স, স্থান, কাল পাত্র দেখেনা। তাদের নজর শুধুই নারী দেহের উপর। প্রথমত, দিল্লির স্বরূপ নগরে ১০ই সেপ্টেম্বর এক কিশোরীকে গণধর্ষণ ও খুন, দ্বিতীয়ত, ভুয়ো পুলিশের বেশে ছদ্মবেশী মানুষরূপী রাক্ষসদের লালসার শিকার ১৭বছরের নাবালিকা। পাশবিক অত্যাচারের জেরে প্রাণ হারাতে হয়েছে তাঁকে। ভাবছেন এখানেই শেষ? প্রতিনিয়ত দেশে মহিলা সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হচ্ছে।
অন্যান্য রিপোর্ট অনুযায়ী গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এরূপ নারী নির্যাতন ও নিপীড়নের ঘটনায় কার্যত প্রশাসনের ভূমিকার উপর প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে যে " অপরাধের পর প্রতিক্রিয়া কেন? অপরাধ ঘটার আগে প্রতিরোধ কোথায়?" প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা ও অবহেলার শিকার ছোট শিশু থেকে নাবালিকা এমনকি বয়স্ক নারীরাও।। এই ঘটনাগুলি থেকে আবারও প্রমাণ হয় আমাদের সমাজ স্বাধীন হলেও সমাজ ব্যবস্থার গোড়ায় গলদ রয়েই গেছে। কারণ, নারী পুরুষ সমান সমান বলা হলেও, এখনও নারীদের নিরাপত্তা ও জীবনের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। তাই নারীরা প্রতিবাদের অস্ত্র হাতে তুলে রাজপথে নেমেছে জ্বলন্ত মশাল হাতে। সুপ্রিম কোর্ট এই ঘটনা গুলির সঙ্গে ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের সাদৃশ্য খুঁজে পেয়ে স্বতপ্রণোদিত মামলা গ্রহণ করে অত্যন্ত কড়া পর্যবেক্ষণ করে প্রশাসনের দিকে ইঙ্গিত তুলেছে।
তবে বর্তমানে প্রতিবাদের ভাষাও বদলেছে, দেবী দূর্গার দশ হাতে ছিলো অসুর বধের অস্ত্র। আর অজকের নারীদের হাতে আছে - তাদের কণ্ঠস্বর, প্রতিবাদ, আইনের আশ্রয় এবং নিজ অধিকারের দাবী। তাই দেবীপক্ষে সকল নারী শক্তিকে একজোট হয়ে কলিযুগের সমস্ত মহিষাসুর দের নিধন করে সমাজকে শুদ্ধ করুক। প্রতিমা নয়, প্রতি ‘মা’ ই মা দুর্গা।। সমাজের সেই বোধ হলে, শুধু মাটির প্রতিমা নয়, সমাজের প্রতি নারীই নিজেদের প্রাপ্য সম্মান পাবেন বোধ হয়। কিন্তু আজও তা… দিবাস্বপ্নই বটে!
Women Safety: " অপরাধের পর প্রতিক্রিয়া কেন? অপরাধের আগে প্রতিরোধ কোথায়?"
Loading...
সম্পাদকীয়
#Women Safety
#Delhi Protest
#Women Empowerment
#Editorial
#সম্পাদকীয়
#মা দুর্গা
#নারীশক্তি
#মহাশক্তি
#দিল্লি আন্দোলন
সর্বশেষ আপডেট:
.jpeg)
