মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Pratima Banner 2
রাজ্য

Suvendu Adhikari: ঋতব্রত তৃণমূলের মাথায় হাত রয়েছে শুভেন্দুর!- বিস্ফোরক অভিযোগ মন্ত্রী শারদ্বতের!

প্রকাশিত:

মূল বিষয়

 এবার আর 'গোপন কথাটা গোপন রহিলো না'।বাংলার মানুষ খুব ভালোভাবেই জানেন তৃণমূলের মধ্যে ভাঙন ধরানোর জন বিজেপি ঋতব্রতকে কাজে লাগিয়েছে এবং সফল হয়েছে(Suvendu)। এবার সেই কথাই স্বীকার করে নিলেন মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। অবশ্য তার বক্তব্যর এই অংশটা সকলের সামনে নিয়ে আসেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।

শুভেন্দু
শুভেন্দু
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার আর 'গোপন কথাটা গোপন রহিলো না'।বাংলার মানুষ খুব ভালোভাবেই জানেন তৃণমূলের মধ্যে ভাঙন ধরানোর জন বিজেপি ঋতব্রতকে কাজে লাগিয়েছে এবং সফল হয়েছে(Suvendu)। এবার সেই কথাই স্বীকার করে নিলেন মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের। অবশ্য তার বক্তব্যর এই অংশটা সকলের সামনে নিয়ে আসেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। ফেসবুকে সিপিএম নেতা শতরূপ ঘোষ স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্যের কিছুটা অংশ। আমার শুনে বেশ ভালো লাগল। আপনাদের কেমন লাগল জানাবেন।” ওই ভিডিওতে মন্ত্রী শারদ্বতকে বলতে শোনা গিয়েছে, “একটা মৃত তৃণমূল। আরেকটা ঋত তৃণমূল। মৃত তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা প্রায় শেষ হয়ে গিয়েছে। আর ঋতব্রত তৃণমূলের মাথায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত আছে বলে চলছে। যেদিন হাত সরিয়ে নেবে সেদিন ও শেষ হয়ে যাবে।” মন্ত্রীর আরও দাবি, “মুখ্যমন্ত্রী এমনিই বলেননি যে, চাইলে ২৮০ জনের সমর্থন পাবেন।”

  বলে রাখা ভালো, ঋতব্রত শিবির নামেই বিরোধী। তাঁদের যে পরোক্ষে শুভেন্দু অধিকারীরা সমর্থন করছেন, তা বহু আগেই দাবি করেছে কালীঘাট তৃণমূল। তাদের দাবি, ঠিক সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত বিরোধী দলনেতা শোভন চট্টোপাধ্যায়ের নাম খারিজ করে দেওয়া হয়। বিরোধী দলনেতার পদ পান ঋতব্রত। স্বাস্থ্যমন্ত্রীর এই বিস্ফোরক মন্তব্য যেন কালীঘাট তৃণমূলের সেই দাবিকেই সিলমোহর দিল বলেই মনে করা হচ্ছে। মন্ত্রীর এহেন মন্তব্য কিছুটা হলেও যেন বিপাকে ফেলেছে বিজেপিকে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “আমি যেটুকু বুঝেছি সেটা হল, আমাদের বিরোধীরা এই মুহূর্তে অস্তিত্বহীন সেইটাই বলার চেষ্টা করছেন। বাকি উনি ঠিক কী বলতে চেয়েছেন সেটা ওঁর কাছ থেকেই শুনুন।” বিজেপি নেতা-কর্মীরা যা-ই দাবি করুন না কেন, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর শোরগোল। ঋত শিবির উষ্মাপ্রকাশ করেছে। বিধায়ক আখরুজ্জামান বলেন, “শারদ্বত মুখোপাধ্যায় এবার দেখবেন বিরোধিতা কাকে বলে।”

প্রতিবেদক

Ankita Jana