মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

বিজ্ঞাপন
Care and Cure 1
রাজ্য

Howrah: বৃক্ষরোপন করে গিনেস বুকে নাম লেখালেন বালির  বাসিন্দা রবীন বন্দ্যোপাধ্যায়!

প্রকাশিত:

মূল বিষয়

সবুজায়ন জার ধ্যান-জ্ঞান সেই রবীন্দ্রবাবু এবার নিজের নাম তুলে ফেললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ। পরিবেশ বাঁচাতে স্কুল, কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সংস্থাকে দিয়ে ১ ঘন্টায় প্রায় ২ লক্ষ ৫১ হাজার ৪৪৬টি গাছ লাগিয়েছেন।এই কর্মকাণ্ড করে বিশ্ব রেকর্ড করলেন হাওড়া (Howrah) বালির বাসিন্দা Rabin Bandhopadhy

রবীন বন্দ্যোপাধ্যায়
রবীন বন্দ্যোপাধ্যায়
শেয়ার করুন:

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সবুজায়ন জার ধ্যান-জ্ঞান সেই রবীন্দ্রবাবু এবার নিজের নাম তুলে ফেললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ। পরিবেশ বাঁচাতে স্কুল, কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন সংস্থাকে দিয়ে ১ ঘন্টায় প্রায় ২ লক্ষ ৫১ হাজার ৪৪৬টি গাছ লাগিয়েছেন। এই কর্মকাণ্ড করে বিশ্ব রেকর্ড করলেন হাওড়া (Howrah) বালির বাসিন্দা রবীন বন্দ্যোপাধ্যায়(Rabin Bandhopadhyay)। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে মেডেল ও সার্টিফিকেট পেয়েছেন তিনি। বালি থেকে বেনারসের মতো ভিনরাজ্যে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে দিয়ে প্রায় সর্বত্রই রবীনবাবুর উদ্যোগে গাছ লাগানো হয়েছে। রবীনবাবু একা নন, তিনি একটি দলকে সঙ্গে নিয়ে কয়েক লক্ষ গাছ লাগান। তাঁর নেতৃত্বে এই গাছ লাগানো হয় বলেই তাঁর নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে উঠল। কংক্রিটের জঙ্গল ঘিরছে মানব সভ্যতাকে। সেইসময় তিনি ফের সবুজ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বালির বাসিন্দা পেশায় গৃহশিক্ষক রবীন বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি জানালেন, পরিবেশ পুনরুদ্ধারের জন্যই দীর্ঘদিন ধরেই তাঁর এই উদ্যোগ। এই রেকর্ড প্রচেষ্টা ছিল ‘নমো বন পরিবেশ পুনরুদ্ধার’ উদ্যোগের একটি অংশ। যার নেতৃত্বে ছিল বারানসী মিউনিসিপ্যাল কর্পোরেশন। 

এই লক্ষ লক্ষ গাছ লাগানোর মূল লক্ষ্য নদীর পার পুনরুদ্ধার করা এবং জীববৈচিত্র রক্ষা করা। গত জুন মাস থেকে এই কাজটি করেছেন তিনি। রবীনবাবুর কথায়, এই বৃক্ষ রোপন থেকে যে বন পার্ক তৈরি হবে তার নাম হবে ‘নমো বন’, যা জীববৈচিত্র বাড়াবে, গঙ্গার পাড়কে মজবুত করবে ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনবে। ওয়ার্কসপ হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা নিজের বাড়ির ছেলেমেয়েদের জন্মদিন-সবসময়ই পরিবেশ রক্ষা করতে গাছ লাগিয়ে উৎসব পালন করেছেন তিনি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস কিংবা ১৪ থেকে ২০ জুলাই অরণ্য সপ্তাহ হোক, গাছ লাগানোর কর্মকাণ্ডে তিনি সবসময়ই ব্যস্ত থাকেন। স্কুল, কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি করেন তিনি। শুধু তাই নয়, সাধারণ মানুষকে গাছ দিয়ে তিনি বৃক্ষরোপণে উৎসাহ তৈরি করেছেন। রবীনবাবু বলেন, ‘‘আমার কাছে বৃক্ষরোপন শুধু একটা কাজ নয়, এটা একটা ব্রত। এই সম্মান শুধু আমার একার নয়, এই সম্মান তাঁদেরও যাঁরা আমার পাশে থেকেছেন, গাছ লাগিয়েছেন, গাছকে ভালোবেসেছেন। আসুন আমরা সবাই মিলে আরও সবুজ করে তুলি আমাদের পৃথিবীকে।’’

প্রতিবেদক

Ankita Jana