শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: ছাদে বাগান (Terrace Garden) করার শখ আজকাল অনেকেরই রয়েছে। একটুকরো সবুজের(Tree) খোঁজে অনেকেই বাড়ির ছাদ বা বারান্দা নানা রঙের গাছে ভরিয়ে তোলেন। প্রকৃতির কাছাকাছি থাকতে ছাদকে ছোটখাটো বাগানে পরিণত করেন। দেখতেও বেশ সুন্দর লাগে। মনটাও ফুরফুরে থাকে। কিন্তু জানেন কি, সব গাছ ছাদে রাখা মোটেই ভালো নয়? বাস্তু শাস্ত্র (Vastu Shastra) বলছে, ভুল গাছ ছাদে রাখলে ঘরের সুখ-শান্তি নষ্ট হতে পারে। এমনকী সংসারে অশান্তিও বাড়তে পারে। কোন কোন গাছ ছাদে রাখবেন না, চলুন জেনে নেওয়া যাক।
* কাঁটাযুক্ত ক্যাকটাস গাছ অনেকেই ঘর বা ছাদ সাজাতে ছোট ছোট ক্যাকটাস গাছ রাখেন। দেখতে সুন্দর হলেও বাস্তু মতে কাঁটাযুক্ত গাছ ছাদে রাখা একদমই উচিত নয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের গাছ বাড়িতে নেতিবাচক শক্তি টেনে আনে।
* অশ্বত্থ ও বট গাছ বর্ষাকালে বা পাখির মাধ্যমে অনেক সময় ছাদের কোণে বা দেওয়ালে আপনা আপনি অশ্বত্থ কিংবা বট গাছ জন্মায়। হিন্দু ধর্মে এই দুটি গাছকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। পুজোও করা হয়। তবে বাস্তু শাস্ত্র বলছে, বাড়ির ছাদে এই দুটি গাছ গজানো মোটেই শুভ নয়।
* শুকনো ও মরা গাছ - গাছ লাগানোর পর অনেকেই ঠিকমতো যত্ন নিতে পারেন না। ফলে গাছ শুকিয়ে যায় বা মরে যায়। বাস্তু মতে, ছাদে দীর্ঘদিন শুকনো বা মরা গাছ ফেলে রাখা খুব অশুভ। এটি হতাশা ও স্থবিরতার প্রতীক। এতে বাড়ির পরিবেশ গুমোট হয়ে যায় এবং উন্নতিতে বাধা আসে।
বাস্তু মতে, ছাদে তুলসী, গাঁদা, জবা ও জুঁই ফুলের মতো সুগন্ধি গাছ লাগানো দারুণ শুভ। তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং এর পুজোও করা হয়। আর গাঁদা বা জবার মতো ফুল বাড়ির সৌন্দর্য বাড়ানোর সঙ্গে পুজোর কাজেও লাগে। এই গাছগুলি ছাদে থাকলে ঘরে শুভ শক্তি বাড়ে এবং সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
