শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে রাজ্যে আর কোনো বিরোধী দলনেতা নেই। কলকাতা হাই কোর্টের নির্দেশে ওই পদ হারিয়েছে ঋতব্রত। হাইকোর্ট স্পষ্ট জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যে নতুন বিরোধী দোলনেতা ঠিক করতে হবে স্পিকারকে। হাইকোর্টের এই রায়ের পরই শ্রীরামপুরের সাংসদkalyan Banerjee বললেন, “দেখ কেমন লাগে…”। খোঁচা দিয়ে বললেন, “ওদের আচ্ছে দিন চলে গিয়েছে।” হাইকোর্টের রায়ের পরই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে সরিয়ে দিয়েছে হাইকোর্ট। দেখ কেমন লাগে। আগেই বলেছিলাম, অবৈধ সিদ্ধান্ত। কলকাতা হাইকোর্ট স্পিকারের নির্দেশকে খারিজ করে দিয়েছে। চিফ হুইপ আখরুজ্জামানকেও খারিজ করে দিয়েছে। স্পিকারের পদের মর্যাদা অক্ষুণ্ণ করল। এই প্রথম স্পিকারের কোন সিদ্ধান্তকে খারিজ করল হাইকোর্ট। স্পিকার কে সংবিধানের ঊর্ধ্বে থাকতে হয়। জালি বিরোধী দলনেতা ছিল। এই প্রথম হাইকোর্ট কোনও স্পিকারের সিদ্ধান্তকে খারিজ করল। এটা খুশির খবর নয়, কারণ স্পিকার এত অসাংবিধানিক কাজ করেছেন। স্পিকারের নিরপেক্ষ হওয়া উচিত। উনি সেটায় ব্যর্থ হয়েছেন। সেই জন্য স্পিকারের সিদ্ধান্ত খারিজ হয়েছে।”
কল্যাণ আরও বলেন, “নির্বাচন কমিশনের কাছেও আমরা অভিযোগ জানিয়েছিলাম। এখন নির্বাচন কমিশনের ক্ষমতা নেই এক্সটেনশন দেওয়ার। আমাদের আগে কোনও ডকুমেন্টস দেওয়া হয়নি। আজ ওরা আবার একটা আবেদন ফাইল করেছিল। আরও নতুন ডকুমেন্টস দিতে চায়। আমরা বিরোধিতা করেছি। সুপ্রিম কোর্ট কাউন্টার হলফনামা জমা দিতে বলেছিল। ওরা রিটেন সাবমিশন (Written submission) জমা দিয়েছে। পিটিশন ফাইল করেনি। নতুন লিখিত সাবমিশন গ্রহণযোগ্য না। রিটেন সাবমিশন কখনও প্লিডিং (pleading) হিসাবে গৃহীত হয় না। নতুন ডকুমেন্টস দেওয়া যায় না। নতুন করে কোনও কেস দেওয়া যায় না। আমরা আবেদনের বিরোধিতা করেছি। বারবার স্ট্যান্ড বদলাচ্ছে।”তিনি জানান যে পুলিশ দিয়ে কীভাবে মিথ্যা সই করিয়ে হলফনামা তৈরি করা হয়েছে, সেই বিষয়ে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন। শেষে কল্যাণ বলেন, “নির্বাচন কমিশন অর্ডার পাশ করবে। তবে ওদের ভালো দিন চলে গিয়েছে। "
