শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শেকস্পিয়র যতই বলুন 'নাম কি আসে যায়', রাজনীতি বিদদের কাছে কিন্তু নাম অনেক কিছু আসে যায়(Tathagata Roy)। তাই ক্ষমতায় এসেই মমতা সরকার বহু রাস্তার নাম ও জায়গার নাম পাল্টে দিয়েছিলো। এবার সেই পথেই হাঁটতে চলেছে শুভেন্দু সরকার।
কলকাতা পুরসভায়, শুক্রবার প্রথমবার বৈঠকে বসল মুখ্যমন্ত্রীর গঠিত রাস্তা নামকরণ কমিটি। শহরের একাধিক রাস্তার নাম বদল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা। প্রথম বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। ছিলেন তথাগত রায়। এছাড়াও হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর বিশেষ পরামর্শদাতা সুব্রত গুপ্ত, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব সংঘমিত্রা ঘোষ, তথ্য ও সংস্কৃতি দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন এবং কলকাতা পৌরসভার প্রশাসক স্মিতা পান্ডে।
তথাগত রায় বলেন, “কলকাতা পুর এলাকা ও সংলগ্ন এলাকার নাম নিয়ে বসেছিলাম। কলকাতা পুরসভা, বিধাননগর পৌরসভা এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন পৌরসভার নাম নিয়ে বসেছিলাম। প্রাথমিক আলোচনা হয়েছে, তবে আবেদনও অনেক এসেছে। নাম বদলানোর প্রস্তাব এসেছে, নতুন নামের প্রস্তাব এসেছে। তবে এগুলো নিয়ে একটু ইতিহাস চর্চার প্রয়োজন আছে, গবেষণার প্রয়োজন আছে। তাই পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই গবেষণার। ৯ ডিসেম্বর আবার পরবর্তী বৈঠকে বসবো।” রাস্তার নাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, “বিতর্ক তো প্রত্যেকটাতেই হতে পারে! নতুন নামেও বিতর্ক হতে পারে। পুরনো নামে তো হতেই পারে। বিশ্ব বাংলা সরণি। লেনিন সরণি। সত্যজিৎ রায় ধরণী। এই ধরণী তা সরণী হয়ে যাবে ধরে নিতে পারেন। কেন ধরণী হয়েছিল, আপনারা জানেন।”
তিনি আরও বলেন, “স্ট্র্যান্ডরোড-এই রাস্তার নামকরণ নিয়ে অনেক দূর আলোচনা এগিয়েছে। স্বদেশী এবং বিদেশি দুই ধরনের নাম নিয়েই আলোচনা হয়েছে। রাস্তা এবং পার্কের নাম নিয়ে আলোচনা হয়েছে। শুধু রাস্তা ও পার্ক নয়, মেট্রোরেলের স্টেশনগুলোর যে নাম দেওয়া আছে, সেটা নিয়েও অনেক বিভ্রান্তি তৈরি হয়। লোকেরা বুঝতে পারছে না কে ক্ষুদিরাম, কে উত্তম কুমার! আমরা সিদ্ধান্ত নিয়েছি যে মেট্রো স্টেশন গুলোর নাম আমরা সুপারিশ করব জায়গার নামে হোক।
.jpeg)
