মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

Belgium : বেলজিয়ামে চিনা দম্পতির নুডলস ভাইরাল

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Belgium : বেলজিয়ামে চিনা দম্পতির নুডলস ভাইরাল
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অবাক হওয়ার মতোই ঘটনা ঘটিয়েছেন বেলজিয়ামের এক চিনা দম্পতি। তাঁদের তৈরি চংকিং-স্টাইলের মটর নুডলস (Noodles) সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এরপর থেকেই ওই দম্পত্তির (couple) প্রত্যেকদিন রোজগার ১,২০০ মার্কিন ডলার! ভারতীয় মুদ্রায় চিনা ওই দম্পত্তির রোজগার ১০৫,৩৮৮ টাকা।

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

জিয়াংসু প্রদেশ থেকে পিএইচডি স্নাতক করেন ৩৭ বছর বয়সী ডিং। বেলজিয়ামে (Belgium) বিশেষ একটি বিষয়ে গবেষণা করতে গিয়েছিলেন। সম্প্রতি সেই গবেষণা শেষ হয়েছে ডিংয়ের। রিসার্চ পেপারও জমা দিয়েছেন। কিন্তু রিসার্চ করলেই তো হবে না! সংসার চালাতে প্রয়োজন অর্থের।

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৫ সালে ডিং এবং তাঁর স্ত্রী ওয়াং বেলজিয়ামেই স্থায়ীভাবে থাকতে শুরু করেন। আর সেখানে থাকতে প্রয়োজন টাকার। রিসার্চের মাঝে কাজের সন্ধান করতে শুরু করেন তাঁরা। সেখানেই একটি চাউমিনের স্টলও খোলেন ওই চিনা দম্পতি।