মূল বিষয়বস্তুতে যান
Sheffield Ttimes লোগো

সময়ের সম্মুখে

ব্রেকিং

পুরভোটে আরও অবনমন, ফলপ্রকাশের দিনে 'শুন্যতার দাপট' বিজেপির কলকাতার সদর দপ্তরে 'কলকাতা ও বাংলাই দেশকে পথ দেখাবে'- কেন্দ্রের লড়াইয়ে বাড়তি অক্সিজেন প্রাপ্তি মমতার RG Kar Case: সাসপেন্ড বিনীত গোয়েল সহ ৩ IPS অফিসার! বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিজ্ঞাপন
Care and Cure 1
দেশ

Modi : মালদ্বীপে মোদির উষ্ণ অভ্যর্থনা

শেফিল্ড টাইমস ডেস্ক প্রকাশিত:
Modi : মালদ্বীপে মোদির উষ্ণ অভ্যর্থনা
শেয়ার করুন:

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : চিনা(china) পন্থী প্রেসিডেন্ট মুইজ্জু (Mohamed Muizzu) দায়িত্ব নেবার পরেই ভারতের সঙ্গে মালদ্বীপের (Maldives) সম্পর্ক তলানিতে পৌঁছায়। ব্রিটেন সফর সেরে মালদ্বীপ পাড়ি দিয়েছেন মোদি (Modi)। শুক্রবার তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মুইজ্জু। বিমান থেকে নেমেই তাঁকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Simlipal National Park: ১ নভেম্বর থেকে খুলছে সিমলিপাল, দেখা মিলবে বিশ্বের বিরলতম কালো বাঘ!

রাজধানী মালেতে ‘বন্দে মাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মোদিকে স্বাগত জানান মালদ্বীপের আমজনতা। পরে মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মালদ্বীপের প্রবাসী ভারতীয়রাও। এমন উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী মলদিভিয়ান ভাষায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘প্রেসিডেন্ট মুইজ্জু নিজে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছেন।' 

আরও পড়ুন: Narendra Modi: কংগ্রেসকে 'ফেলড প্রোডাক্ট’ বলে রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর!

তিনি আরো লেখেন, 'আশা করি ভার‍ত-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক এবার নতুন উচ্চতায় পৌঁছবে।’ তিক্ততা মিটেছে আগেই। এবার মালদ্বীপের সঙ্গে ‘বন্ধুত্ব’ বাড়াতে চাইছে ভারত। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমন্ত্রণে সেদেশে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের বিখ্যাত আলিঙ্গন কূটনীতিও ঝালিয়ে নিয়েছেন নমো।